ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

গাজা ইস্যুতে গণবিক্ষোভে উত্তাল তেলআবিব

গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট পালিত হয়েছে ইসরায়েলে। গণবিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করে রাজধানী তেলআবিব। খবর, বিবিসি’র।
রোববার (১৭ আগস্ট) তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত সেই প্রতিবাদ সমাবেশে যোগ দেয় প্রায় ৫ লাখ মানুষ।
এদিন ‘অক্টোবর কাউন্সিল’ নামের সংগঠনের ডাকে ইসরায়েলি পতাকা ও জিম্মিদের ছবি হাতে নিয়ে জড়ো হয় সব শ্রেণি-পেশার মানুষ।
হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজায় চলমান অভিযান বন্ধের দাবি জানান তারা। মূল সড়ক অবরোধ করে চলে মিছিল স্লোগান। এদিন বন্ধ ছিল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিলে নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এসময় আটক করা হয় অন্তত ৪০ জনকে। জেরুজালেম, হাইফাসহ অন্যান্য শহরেও প্রায় ৩শ’ স্থানে ছড়িয়েছে এই বিক্ষোভের রেশ।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। জাতিসংঘের মতে, গাজার প্রায় ৯০% মানুষ, অর্থাৎ ১.৯ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে ব্যাপক অপুষ্টি দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

গাজা ইস্যুতে গণবিক্ষোভে উত্তাল তেলআবিব

Update Time : ০১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫