ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

ভোলার লালমোহনে প্রাথমিক বৃত্তি নিয়ে বর্তমান সরকারের বৈষম্যের প্রতিবাদে লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়োশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের লালমোহন উপজেলার সদস্য সচিব আজিম উদ্দিন খান।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাই জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানানো হয় ২০২৫ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি সম্পূর্ণ রূপে বৈষম্যমূলক। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বিগত ১৭ জুলাই তারিখের পরিপত্রটি প্রত্যাহার পূর্বক ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনা কার্যক্রমে প্রাথমিক শিক্ষার অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সম-অধিকার যেন অক্ষুণ্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জন্য প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি মো. আকবর হোসেন, ইসলামি মডেল মাদ্রাসার প্রতিনিধি আমজাদ হোসেন, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসার সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন, মোতাছিম বিল্লাহ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মো. আবুল কালাম আজাদ, আইডিয়াল অ্যাকাডেমির পরিচালক শাহিন আলম মাকসুদ, পেশকারহাট অ্যাকাডেমির প্রতিনিধি মো. কবির হোসেন সহ আরো অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : ০৫:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫