ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সিইসি

  • জাতীয় ডেস্ক
  • Update Time : ০১:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ২৮৩ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বল্প সময়ে নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আজ (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 
নাসির উদ্দীন বলেন, গত নির্বাচনে যে সব প্রিজাডিং অফিসার সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। 
তিনি বলেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। এখনই নির্বাচনের তফসিল ঘোষণা নয়। তফসিল ঘোষণার দুই মাস আগে তারিখ জানানো হবে। তবে স্বল্প সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। এ সময় এআইএ-এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে; এটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। 
এ সময় নাগরিকদের উদ্দেশ্যে সিইসি বলেন, ভোট দেওয়া যেমন নাগরিক দ্বায়িত্ব, তেমন ইমানি দ্বায়িত্বও বটে।
নাসির উদ্দীন বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বেড়েছে। সবকিছু মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। 
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সিইসি

Update Time : ০১:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫