ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

জামায়াতের শৃঙ্খলা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দলটির আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইংরেজিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন।

শনিবার (২ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জামায়াত আমিরকে নিয়ে দেয়া স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং তার জন্য প্রার্থনা করছি।’

ওই স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।’

প্রেস সচিব বলেন, ‘আল্লাহ চাইলে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনাই করছি। শান্তি, ধৈর্য ও শক্তি তার জন্য কামনা করছি। ইনশাআল্লাহ।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

জামায়াতের শৃঙ্খলা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

Update Time : ১২:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫