ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে : দুদক চেয়ারম্যান

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ১২:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৩৬৩ Time View

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেয়ার পর থেকেই দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশালের সিএন্ডবি রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারের দুর্বলতার মূলে দুর্নীতিকে চিহ্নিত করে তিনি বলেন, ‘দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি।’

দুদকের মামলায় অভিযুক্তদের খালাস পাওয়ার বিষয়ে ড. মোমেন বলেন, ‘দুদকের আসামিদের আমরা ছেড়ে দিই না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হচ্ছে। এই বিষয়ে আদালত, সাংবাদিক এবং সমাজের সকল অংশের দায়িত্ব আছে। দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে তা দমন করা সম্ভব।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে : দুদক চেয়ারম্যান

Update Time : ১২:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫