ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

নিউইয়র্কে পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ০১:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৭১ Time View

জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চলমান অন্তর্বর্তী সরকারের প্রায় এক বছরে এটি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ দ্বিপক্ষীয় বৈঠক।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান হাইকমিশন জানায়, নিউইয়র্কে ফিলিস্তিন ইস্যুতে চলমান জাতিসংঘ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি কানেক্টিভিটি বাড়ানোর প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন এবং যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দেন। উভয়পক্ষ নিকট ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফরে সম্মত হন।

বৈঠকে চলমান ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। উভয় পররাষ্ট্রমন্ত্রী এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। পাশাপাশি, সম্মেলন থেকে কার্যকর ও অর্থবহ ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক টেকসই রাজনৈতিক সমাধান বাস্তবায়ন নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্র যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি দুই দিনব্যাপী নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

নিউইয়র্কে পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

Update Time : ০১:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫