ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং উদ্বোধন

লালমোহন ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজার হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির সম্মানিত সভাপতি মো: আবুল হাসান।
টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোর্শেদুল ইসলাম চৌধুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহ উপদেষ্টা মাওলানা এছহাক, পরিচালক জহিরুল ইসলাম, সহ পরিচালক আব্বাস উদ্দিন হাসনাইন ও রাকিবুল ইসলাম সিকদার।
উদ্‌বোধনী দিনে খেলার মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও শত শত দর্শকের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি থেকে একটি করে দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলের মধ্যকার খেলা শেষে সর্বশেষ একটি জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাসান বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ পর্যায়ে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং নতুন প্রতিভা গড়ে উঠার সুযোগ সৃষ্টি করে। যুব সমাজকে সঠিক পথে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে নিয়মিত খেলাধুলা।”
বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম চৌধুরি জানান, খেলাগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কাজ করছেন তারা। এছাড়াও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
টুর্নামেন্ট চলাকালীন খেলা জমজমাটভাবে উপভোগ করছেন স্থানীয় দর্শকরা। আয়োজকেরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং উদ্বোধন

Update Time : ০৯:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫