ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

ড. ইউনুছ ও উপদেষ্টা পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে- মেজর হাফিজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি ও বাংলাদেশের বর্তমানের সমমনা দলগুলো ড. ইউনূছকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূছ ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজ-খবর নিচ্ছে না। তাদের মূল্যায়ণও করতে পারেনি। ১৬ বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। আমরা চেষ্টা করেছি দুঃশাসন রোধ করতে।
শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যার অর্থ হলো আনুপাতিক হারে ভোট হবে। যারা ভোটার এবং যাকে ভোট দেবে তারা প্রার্থীর চেহারা দেখতে পাবেন না। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবেনা তারা বলেছে আমাদের দল ভোট করে দেবে। সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ভোট দিতে হবেনা। এটাই হলো পিআরআর। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে। একজন মানুষের গুণাগুন বিচার করে, অতীতে তিনি জনগণকে কী ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কিনা সেটা দেখে শুনে জনগণ ভোট দেবে। এটা বিএনপির দাবি।
লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ.ক. ন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির আহ্বায়ক গোলাম নবি আলমগির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ড. ইউনুছ ও উপদেষ্টা পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে- মেজর হাফিজ

Update Time : ০৭:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫