ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

এআই প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হতে পারে : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) খুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচারকেও আরেকটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি।

সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটা দেশে নির্বাচনকে বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট। এটা অস্ত্রের চেয়েও মারাত্মক। এই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি স্টাইলে। একজন ফেসবুকে অপতথ্য দিলে যাচাই-বাছাই না করেই এক হাজার মানুষ তা শেয়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। তবে সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ উৎরাতে পারব বলে মনে করছি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদলানো না পর্যন্ত আমরা পুরানো নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাতের আধারের নির্বাচন আর হবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার পর প্রধান নির্বাচন কমিশনার খুলনাঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

এআই প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হতে পারে : সিইসি

Update Time : ০৩:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫