ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বেতন ও অবসরকালীন ভাতা বাড়লো গ্রাম পুলিশের

গ্রাম পুলিশ বাহিনীর (দফাদার ও মহল্লাদার) বেতন-ভাতা এবং অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়লো। বেতন এক হাজার টাকা এবং অবসরকালীন ভাতা ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে।

ভাতা বাড়িয়ে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সকল জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ২০ মে অর্থ বিভাগ ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জানিয়ে চিঠিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন-ভাতা ৭ হাজার টাকার পরিবর্তে ৮ হাজার টাকা ও মহল্লাদারদের বেতনভাতা ৬ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা ৬০ হাজার টাকার পরিবর্তে ৮০ হাজার টাকা ও মহল্লাদারদের ৫০ হাজার টাকার পরিবর্তে ৭০ হাজার) টাকা (সরকারি এবং ইউনিয়ন পরিষদ অংশে ৫০:৫০ হারে) করা হলো।

অর্থ বিভাগের বেতন-ভাতা ও অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বাড়ানো সংক্রান্ত পত্রের আলোকে চলতি অর্থবছরে (২০২৫-২৬) গ্রাম পুলিশ বাহিনীর (দফাদার ও মহল্লাদার) বেতন এবং অবসরকালীন/মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতার সরকারি অংশের চাহিদা পাঠানোর জন্য এবং ইউপি অংশ ইউনিয়ন পরিষদের আয় থেকে বর্তমানে প্রচলিত নিয়মে দেওয়ার কার্যক্রম গ্রহণের জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বেতন ও অবসরকালীন ভাতা বাড়লো গ্রাম পুলিশের

Update Time : ০১:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫