ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতে আমির নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামির জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের শুরুর দিকে ভাঙ্গা পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। এতে আরও দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তারা ঢাকার সমাবেশে চলে গেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ওই জামায়াত নেতার নাম মো. আবু সাঈদ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ২০টি যাত্রীবাহী বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়ক শেষ করে অনেকে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভার সামনে চায়ের দোকানে চা পান করেন অনেকে। চা পান শেষে ভোর সাড়ে ৩টার দিকে আবার ঢাকার উদ্দেশ্য বাস ছাড়ে সেখান থেকে। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানের ধাক্কায় জামায়াতের আমিরকে বহনকারী বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ২০টি বাসের পেছন দিক থেকে তিন নম্বর বাসে ছিলেন ওই জামায়াত নেতা। বাসগুলো সারিবদ্ধভাবে যাচ্ছিল। পরে একেবারে পেছনের বাসটিতে একটি অজ্ঞাত যান বেপরোয়াভাবে ধাক্কা দিলে সেটি গিয়ে সামনের দুইটা বাসের ওপর আছড়ে পড়ে। তিনি তিন নম্বর বাসের পেছনের দিকে থাকায় ওই নেতা নিহত হন। এ ঘটনার পর তাদের বহরের অন্যান্যরা ঢাকায় চলে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতে আমির নিহত

Update Time : ০১:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫