ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেয়া হচ্ছে না। তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে, তাহলে তার পরিণামও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল স্বাভাবিক আচরণ করতে পারছে না। তারা তাদের পরিণতির কথা চিন্তা করে না, কি হতে পারে। দলের নামে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি, দখলবাজি করবে, তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যাচ্ছে। তারপরও যারা বিএনপিকে দায় চাপানোর চেষ্টা করছে, তারা কীসের দায় চাপাবে, এমন প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, অনেক ঘটনার সঙ্গে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে কোনো রাজনৈতিক শক্তি সন্ত্রাসের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এটা শেখ হাসিনার কালচার। বিএনপি অফিসে কারা বোমা মেরেছে—এটা সরকার বা গোয়েন্দা বাহিনী জানে না?

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দমন করা যাবে না উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে কোনো দেশের তাবেদার বানানো যাবে না। শেখ হাসিনা গত ১৬ বছরে পারেননি, আর এখন ককটেল ফাটিয়ে ভয় দেখানোর কথা ভাবলে তারা বোকার স্বর্গে বাস করছে। এই নীতি হলে পরিণতি ভালো হবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না : রিজভী

Update Time : ০২:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫