ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপ্রাণ চেষ্টা করছে সরকার: উপ-প্রেস সচিব : উপ-প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর সাথে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। আর কাউকেই ছাড় দেয়া হবে না।

গণমাধ্যম সংস্কার কমিশন বিষয়ে তিনি বলেন, দ্রুতই গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক হবে। সেখানে করণীয় ঠিক করা হবে।

নির্বাচনে গণমাধ্যমের কর্মীদের হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এসময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিসহ রাজশাহীর উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপ্রাণ চেষ্টা করছে সরকার: উপ-প্রেস সচিব : উপ-প্রেস সচিব

Update Time : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫