ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : প্রিন্স

বাস্তবমুখী কর্মসূচি নিয়ে জনগণের মন জয় করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (১১ জুলাই) ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের যুগলী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন এবং নেতাকর্মীদের সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি জনগণের রাজনীতির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিকে নেতাদের ড্রইংরুম থেকে বের করে গ্রামীণ জনপদে নিয়ে গিয়ে জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করেছিলেন। তিনি পায়ে হেঁটে গ্রামেগঞ্জে ঘুরে জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, দমন-নিপীড়ন ও ফ্যাসিবাদ মোকাবিলা করেও বিএনপি শহীদ জিয়ার সেই রাজনীতি সাহসের সঙ্গে বহন করে চলেছে।

নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, তারা রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বললেও, পুরোনো বন্দোবস্তের আদলে বয়ান দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, বিএনপি গণ-অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে দ্রুত রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন চায়।

সম্মেলনে যুগলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেম সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব কৃষক আব্দুস সাত্তার সঞ্চালনা করেন। এ সময় আরো বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ ও চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : প্রিন্স

Update Time : ১২:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫