ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লিবিয়া থেকে ফিরেছেন জিম্মি হওয়া দুই বাংলাদেশি

  • জাতীয় ডেস্ক :
  • Update Time : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৩১৩ Time View

৪২ দিনের জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া লিবিয়া প্রবাসী দুই বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সংস্থাটির ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানান পিবিআই ঢাকা উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলেন, আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিন।

তিনি জানান, আলমগীর ও সিরাজ লিবিয়ার ত্রিপোলির জমাজৈতনে একটি ওয়ার্কশপে কাজ করতেন। এ অবস্থায় তাদের অপহরণ করে অজ্ঞাতনামা অপহরণকারীরা। এরপর ইমো অ্যাপের মাধ্যমে দুজনকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাদের পরিবারের কাছে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অপহরণকারীদের কাছে দেড় লাখ টাকা পাঠায় ভিকটিমের পরিবার।

এ সময় রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেফতার করা হয়। রাসেলের স্বজনরা লিবিয়ায় থেকে এ অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় পিবিআই। কিন্তু রাসেলের গ্রেফতারের পরও নির্যাতন বন্ধ না হওয়ায় আরও ৪ লাখ টাকা অপহরণকারীদের কাছে পাঠানো হয়।

এরপর লিবিয়ায় অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত অভিযোগে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে মিন্টু ফরাজীকে গ্রেফতার করে পিবিআই। একপর্যায়ে অপহৃত আলমগীর ও সিরাজকে এক জায়গায় ফেলে চলে যায় অপহরণকারীরা। পরে পিবিআই বিভিন্ন সংস্থার সাথে যোগায়োগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয় বলে জানান এনায়েত হোসেন মান্নান।

এর আগে, লিবিয়ায় মানবপাচারের শিকার হয়ে নয় মাস ধরে নির্যাতনের শিকার হওয়া দুই বাংলাদেশি বুধবার (৯ জুলাই) ভোরে দেশে ফেরেন। সেই দুই বাংলাদেশি হলেন, ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ।

লিবিয়ায় মাফিয়া চক্রের ফাঁদে পড়া আরও ১৬২ জন বাংলাদেশি বুধবার দেশে ফেরেন। ভুক্তভোগীরা জানান, তারা কর্মসংস্থানের জন্য লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে কাজ না মেলায় দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায়। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লিবিয়া থেকে ফিরেছেন জিম্মি হওয়া দুই বাংলাদেশি

Update Time : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫