ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

মব যেটা হচ্ছে সেটা ১৭ বছরের পুষে রাখা ক্রোধ: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মবের ঘটনাগুলো বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা নয়। বরং গত ১৭ বছরের ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয়।’

শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

মব সন্ত্রাস বিচারব্যবস্থার প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ কি না? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা বিচারব্যবস্থার প্রতি অনাস্থা নয়। মব যেটা হচ্ছে সেটা এক ধরনের ক্রোধ। গত ১৭ বছর ধরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ। স্বজন হারানোর ক্রোধ; সাড়ে ৪ হাজারের বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ারে হত্যার ক্রোধ; ৭০০-এর বেশি মানুষকে গুম করার ক্রোধ; ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করে আদালতে দাঁড় করানোর ক্রোধ।’

তিনি বলেন, ‘এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না। এই ক্রোধ অপ্রত্যাশিত, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সঙ্গে যায় না। এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের সংবরণ করুন।

একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমনভাবে বিচারের দাবি তুলুন, যে দাবি শুনলে বিচার সংশ্লিষ্ট সবাই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এদের বিচারের আওতায় আনবেন।’

তিনি আরও বলেন, ‘নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার। তবে নুরুল হুদা যে প্রক্রিয়া মবের শিকার হয়েছেন সেই প্রক্রিয়ায় নয়। আমরা এটা কামনা করি না। এটা আমাদের সব অর্জনকে ম্লান করতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মব যেটা হচ্ছে সেটা ১৭ বছরের পুষে রাখা ক্রোধ: অ্যাটর্নি জেনারেল

Update Time : ০৩:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫