ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে : নাহিদ ইসলাম

শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বগুড়া শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় এনসিপি নেতা ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়ায় এসেছেন তারা।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছরপূর্তিতে মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সাথে সম্পর্কটা আত্মার। শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা সারাজীবনের।’

তিনি বলেন, ‘এখনো স্বৈরাচারের দোষররা বিভিন্ন স্থানে আছে। শহীদ পরিবারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা যেন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ পায়, সে জন্য আমাদের সংগ্রাম।’

নাহিদ বলেন, `এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই-বোনদের গুলি করে মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন।’

উল্লেখ্য, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন। শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে পদযাত্রা সাতমাথা গিয়ে সেখানে মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে : নাহিদ ইসলাম

Update Time : ০৪:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫