ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু লালমেহান পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর ! দুর্ভোগ ও দুর্গন্ধে এলাকাবাসী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংবাদ শিরোনাম :
Welcome To Our Website... সকল উপজেলা ও জেলায়, প্রতিনিধি নিয়োগ চলছে, বিজ্ঞাপনের সু-ব্যবস্থা রয়েছে, বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথেই থাকুন, যোগাযোগ- ০১৭৩০৯৪৮৯০২

লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি এম এ হাসান।

আলোচনায় বক্তারা বলেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ, সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়ামুখী সংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে দেশ গঠনে নিয়োজিত করতে হবে। তিনি সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে যুব সংগঠনগুলোর ভূমিকার উপর জোর দেন। যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে চাই ক্রীড়া, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে। আজকের তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটিয়ে আমরা সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন জননেতা মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ চৌধুরি, উপজেলা যুব ও ক্রীড়া অর্থ সম্পাদক মাওলানা শামীম, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা কামাল উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধি বৃন্দ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিওিকে জাহিদুল ইসলামকে সভাপতি ও মো. তামিমকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫