
সম্প্রতি উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে অন্তর্র্বতী সরকারেরর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন কিংবা যে নাম এবং আলোচনার বিষয় প্রকাশ করেননি, সেটি নিয়ে কেমন করে মন্তব্য করবো।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খোলা চোখে দেখতে পাই, সব রাজনৈতিক দলের মতো নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটি ওয়ার্কিং রিলেশনশিপ আছে। অভিমান থেকে নাকি আসলে কোনো একটি ব্যাপারে অভিযোগ আছে, সেটি তাকেই পরিষ্কার করতে হবে। ওনি যদি কখনও পরিস্কার করেন, তখন সরকারের বক্তব্য নিয়ে কথা আসে। তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই।