
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের তালিকা এবং নিখোঁজদের দ্রুত সন্ধানে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বুধবার (২৩ জুলাই) সকালে উত্তরার দিয়াবাড়ীর নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন তিনি। পরে সাংবাদিককে সঙ্গে আলাপকালে এই দাবি জানান জামায়াত নেতা।
তিনি বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রেখেছেন আমিরে জানায়াত। এখনো যেসব শিক্ষার্থী নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান দলটির নায়েবে আমির।